উৎসবমূখর পরিবেশে চাঁদপুর সরকারি কলেজে বর্ষবরণ উদযাপন
CGC Admin2024-04-16T11:25:40+06:00মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে উৎসবমূখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়। রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেভার স্কাউটস সদস্যরা নানা রঙে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। চাঁদপুর শহরের সর্ববৃহৎ শোভাযাত্রাটি কলেজের প্রধান গেইট দিয়ে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ডাকাতিয়ার পাড়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কলেজের পক্ষ হতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীসহ সকলকে পান্তা ভাতের সাথে কাঁচা মরিচ, পেয়াজ, বিভিন্ন ধরনের ভর্তা ও মাছ ভাজা দিয়ে আপ্যায়ন করা হয়। সকাল সাড়ে ১০ টায় রাজু ভবনের সামনে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেলে শুরু
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁসক হিসাববিজ্ঞান বিভাগের সেমিনার পেপার উপস্থাপন।
CGC Admin2024-03-20T14:20:21+06:00মেঘনা পাড়ের বাতিঘর চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয়: প্রেক্ষাপট জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক সেমিনার কলেজের রাজু ভবনের হিসাববিজ্ঞান বিভাগীয় কক্ষে মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলমের সভাপতিত্বে প্রভাষক মোহাম্মদ মহিবুল্লার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক মহসীন শরীফ। উপস্থাপিত প্রবন্ধের উপর
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁসক ব্যবস্থাপনা বিভাগের সেমিনার পেপার উপস্থাপন ।
CGC Admin2024-03-20T14:15:38+06:00চাঁদপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘সোনার বাংলা বিনির্মাণে ভাষা আন্দোলনের গুরুত্ব’ শীর্ষক সেমিনার কলেজের রাজু ভবনের ব্যবস্থাপনা বিভাগের ৩১৬ নং কক্ষে মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ হারুন-অর রশীদের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক মোঃ নাজিম উদ্দিন। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন সহযোগী
চাঁদপুর সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ উদযাপন
CGC Admin2022-01-10T04:13:21+06:00ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তাৎপর্যপর্ণ দিবসটির ঐ দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, বিএনসিসি ক্যাডেটগণ এবং রোভার স্কাউটস্ সদস্যরা অঙ্গিকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৮ টায় কলেজ স্মৃতিসৌধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ৯ টায় কলেজ কনফারেন্স কক্ষে শুরু হয় ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতানা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’
চাঁদপুর সরকারি কলেজে অভিভাবকদের সাথে কলেজ কর্তৃপক্ষের মতবিনিময় সভা
CGC Admin2023-04-17T16:15:20+06:00আজ বুধবার (০১/১২/২০২১) সকাল এগারটায় চাঁদপুর সরকারি কলেজের কনফারেন্স রুমে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামরুল হাছান, পাঠোন্নয়ন কমিটির সদস্য মোঃ সেলিম হোসেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পাঠোন্নয়ন কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, উচ্চমাধ্যমিক পরীক্ষা কমিটির আহবায়ক মোহাম্মদ বেদারুল আলম, এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) কমিটির সদস্য মোঃ মেহেদী হাসান। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার এর সঞ্চালনায় মতবিনিময়
চাঁদপুর সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের ইনহাউজ প্রশিক্ষণ
CGC Admin2023-12-24T05:27:36+06:00ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২ টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় কর্মচারীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইনহাউজ প্রশিক্ষণ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইনহাউজ প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ এবং বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি কমিটির আহবায়ক প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার। কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান, ই-মেইল, ই-নথি, দাপ্তরিক কাজে শিষ্টাচার, তথ্য অধিকার, শিক্ষার্থী ও সেবা গ্রহণে আগ্রহীদের সাথে ব্যবহার, রেজিস্টার ব্যবস্থাপনা, নথি উপস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা ও নিরাপত্তা, অফিস সরঞ্জামাদির রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র ও যন্ত্রপাতির নিরাপত্তা ইত্যাদি বিষয়ে রিসোর্স পার্সন ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও
চাঁদপুর সরকারি কলেজে শিক্ষকবৃন্দের সাথে পাঠ উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
CGC Admin2022-01-11T23:48:55+06:00ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বেলা ১২ টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে শিক্ষকবৃন্দের সাথে পাঠ উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পাঠ উন্নয়ন কমিটির আহবায়ক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সদস্য সচিব ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ারের সঞ্চালনায় শিক্ষার মানোন্নয়নে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র সাহা, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
চাঁদপুর সরকারি কলেজে শিক্ষকবৃন্দের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত
CGC Admin2022-01-11T23:58:42+06:00গত বুধবার (০৮ ডিসেম্বর) বেলা ১২ টায় চাঁদপুর সরকারি কলেজের কনফারেন্স কক্ষে শিক্ষক কর্মকর্তাদের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সদস্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এ ধরণের একটি আর্থিক ব্যবস্থাপনা
চাঁদপুর সরকারি কলেজের ছাত্রীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক মেডিকেল শিক্ষার্থীদের সচেতনতামূলক অনুষ্ঠান
CGC Admin2023-04-17T16:16:28+06:00রবিবার (২৮ নভেম্বর) দুপুর দুটায় চাঁদপুর সরকারি কলেজের রাজু ভবনের ১০৮ নং কক্ষে চাঁদপুর মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেস্টস সোসাইটি (বিএমএসএস) এর উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার ‘‘চারুর হাসিমুখ’’ অনুষ্ঠিত হয়। কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির প্রায় দুইশত ছাত্রী এতে অংশগ্রহণ করে। প্রফেসর অসিত বরণ দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ স্বাস্থ্য বিষয়ক এ ধরণের একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করায় চাঁদপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ভবিষৎ-এ চাঁদপুর সরকারি কলেজ এবং চাঁদপুর মেডিকেল কলেজ কাঁধে কাঁধে মিলিয়ে আরো সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।











